পটুয়াখালী জেলা শিবির সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহফুজুর রহমানকে আজ শুক্রবার বাউফল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সাড়ে নয়টার দিকে বাউফলে মাহফুজের নিজ গ্রাম বড় ডালিমা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার উপপরিদর্শক (এসঅই) মো. মুরাদ হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহফুজের নামে নাশকতাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।