পটুয়াখালীতে নারী ধর্ষণের শিকার গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলার বোতলবুনিয়া এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই চারজন হলেন সজীব (২২), ইমন (২৮), জুয়েল (২০) ও হাসান (২০)। এঁদের সবার বাড়ি শহরের বাঁধঘাট এলাকায়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই নারীর বাড়ি সদর উপজেলার একটি গ্রামে। তিনি মঙ্গলবার নিজ বাড়ি থেকে ছোট দুই ভাইকে নিয়ে বোতলবুনিয়া এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে একাধিক মোটরসাইকেলে চড়ে ছয়-সাতজন লোক এসে তাঁদের গতিরোধ করেন। তাঁরা ওই নারীর দুই ভাইকে সরিয়ে দিয়ে সড়কের পাশের নির্জন একটি স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।