পটুয়াখালীতে পদাবিকের হিসাবরক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচি (পদাবিক) প্রকল্পের হিসাবরক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে ৮৫ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সদর থানায় মামলা হয়েছে। এরপর প্রকল্পের হিসাবরক্ষক মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।
আবুল কালাম আজাদের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায়।
সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম আরিফুর রহমান বাদী হয়ে গতকাল সদর থানায় ওই মামলা করেন।