প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুলাতলা গ্রামের এক পল্লি চিকিৎসক অপহরণের ৫৫ ঘণ্টা পর পণ দিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট থেকে মুক্ত হয়েছেন। পরিবারের লোকজন জানান, পল্লি চিকিৎসক শামসুল আলম (৬০) গত রোববার সকালে ঢাকা থেকে বরিশাল যান। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার রাতে মুঠোফোনে তাঁর পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। গতকাল সন্ধ্যায় অপহরণকারীদের বিকাশ নম্বরে এক লাখ ৩০ টাকা পাঠানো হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।