পণ দিয়ে ১৫ দিন পর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১৫ দিন পর জলদস্যুদের এক লাখ দুই হাজার টাকা পণ দিয়ে আফজাল মাঝি (৩৫) নামের এক জেলে মুক্তি পেয়েছেন। গত সোমবার রাত নয়টার দিকে তিনি বাড়িতে ফেরেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল গ্রামে।
আফজাল মাঝির ছোট ভাই আবদুল বারেক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য তিনি ও তাঁর বড় ভাইসহ ১১ জন গত ১৬ আগস্ট ট্রলারে করে রওনা হন। ১৮ আগস্ট সুন্দরবন এলাকার দক্ষিণ-পূর্বে পৌঁছালে জলদস্যুরা জাল ও বিভিন্ন জিনিসসহ ট্রলারের মাঝি আফজালকে অপহরণ করে নিয়ে যায়।