পণ্য জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার লোহাকুড়া পাকা রাস্তা ও বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের লোহাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৭৯৮ মিটার থানকাপড় ও ৩৩০টি থ্রি-পিস উদ্ধার করে। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজার এলাকা থেকে ভারতীয় শাড়ি, গুঁড়া দুধ, পলিথিন ও মোটরের যন্ত্রাংশ উদ্ধার করে।