প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার দুপুরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ওষুধ ও মুঠোফোন জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুল্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, জব্দ করা সামগ্রীর মধ্যে ক্যানসার, নেফ্রাইটিস ও ডায়াবেটিসের আমদানি নিষিদ্ধ ওষুধ এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা স্যামসাং ও এইচটিসি ব্র্যান্ডের বেশ কিছু মুঠোফোন রয়েছে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার বলেন, জব্দ করা এসব ওষুধ ও মুঠোফোনের মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। তিনি বলেন, ঈদের ছুটির সময় ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণ করা ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে সন্দেহ হওয়ায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।