পণ্যের ট্রাক নিয়ে চালক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে গত রোববার মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবোঝাই ট্রাক নিয়ে চালক উধাও হয়ে গেছে। ট্রাকটিতে ব্যাটারির সিসা ছিল। এ ঘটনায় পণ্যের মালিক পক্ষ ওই দিন রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। পণ্যের মালিক কামাল হোসেনের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বিপ্লব হোসেন বলেন, শনিবার রাতে মাদারীপুরের বিসিক নগর থেকে খাজা আজমেরী মেরিন কনস্ট্রাকশন অ্যান্ড এজেন্সির মাধ্যমে সাড়ে ১৩ হাজার টাকায় ওই ট্রাকটি ভাড়া করেছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকের ট্রান্সপোর্ট এজেন্সির পরিচালক গোলাম মোস্তফাকে আটক করেছে।