প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা সদরের বাড় বাজারে গতকাল বুধবার দিনভর অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাড়তি দাম নেওয়ার ঘটনায় ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, মেসার্স আবদুর রইস স্টোর, মেসার্স ইসহাক স্টোর ও মেসার্স রবিউল স্টোরকে এক থেকে পাঁচ হাজার টাকা করে এবং মেসার্স আমজাদ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।