পতেঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন মনছুর আলম (৩২) ও মো. নাছির (৩৬)। গতকাল ভোররাতে নগরের পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি ট্রলার ও দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন জানান, সাগরে জাহাজ থেকে ১ হাজার ২৫০ বোতল বিদেশি বিয়ার ও ২৮০ বোতল মদ একটি ট্রলারে তোলা হয়। পরে ট্রলার থেকে সেগুলো দুটি সিএনজি অটোরিকশায় তুলে নগরে নিয়ে আসার প্রস্তুতিকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।