পতেঙ্গায় পাঁচ লাখ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাগরে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের এক নাগরিকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রলারটি। গত বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র‍্যাব।

গ্রেপ্তার হওয়া সাতজন হলেন আবদুল হামিদ, সামসু আলম, বদি আলম, জসিম উদ্দিন, আকতার কামাল, মো. নাছির ও মো. আলতাছ। এঁদের মধ্যে সামসু আলম মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। আবদুল মালেক নামের এক ব্যক্তি এসব ইয়াবা বড়ির মালিক। তাঁর বাড়ি আনোয়ারায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।