পত্নীতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলা উপজেলায় ধানখেত থেকে গলাকাটা ও ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাটিআমলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ওসি আজিম উদ্দিন বলেন, মাঠে কাজ করতে গিয়ে পচা গন্ধ পেয়ে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে গেলে তাঁরা এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে।