পত্রিকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় গতকাল সোমবার ভোরে প্রথম আলো পত্রিকাবাহী গাড়ি থামিয়ে পিকেটাররা ১৪৫ কপি পত্রিকা ছিনিয়ে নিয়ে গেছে। পরে পুলিশ তিনজনকে আটক করে পত্রিকাগুলো উদ্ধারে সমর্থ হয়। গাড়ির চালক বকুল হোসেন জানান, তিনি প্রথম আলোর বগুড়া প্রেস থেকে দিনাজপুরে যাচ্ছিলেন। পিকেটাররা তাঁকে ও লাইনম্যান শামীমকে মারধরও করেছে।