পত্রিকাবাহী গাড়িতে আগুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে প্রথম আলো পত্রিকা বহনকারী মাইক্রোবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পত্রিকা বহনকারী গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২২ জনকে আসামি করে বুধবার রাতে সেনবাগ থানায় মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন বাদী হয়ে এ মামলা করেন। জাহাঙ্গীরকে এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।
গত মঙ্গলবার সেবারহাট বাজারে প্রথম আলো পত্রিকাবাহী একটি মাইক্রোবাসে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।