পত্রিকার এজেন্টের কার্যালয়ে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে পত্রিকার এজেন্ট নূরুন্নবী পাটওয়ারীর কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে সোয়া দুই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চাঁদপুর শহরের কালীবাড়ি রেলস্টেশনের একটি কক্ষ ভাড়া নিয়ে নূরুন্নবী কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। নূরুন্নবী জানান, রাতে তাঁর কার্যালয়ের কক্ষের জানালা ভেঙে কে বা কারা এ ঘটনা ঘটায়। এ সময় কেউ ওই কার্যালয়ে ছিল না। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।