প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর করার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের আড়াইনাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেলিম হাওলাদারের সভাপতির পদ স্থগিত করা হয়েছে। মারধরের ঘটনায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. ইউসুফ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। গত রোববার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।