পদ্মায় নিখোঁজ জোনাব আলীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জোনাব আলী নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বাখরআলী এলাকায় পদ্মা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক।
জোনাব আলীর বাড়ি দোভাগী গ্রামে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। ইউপি চেয়ারম্যান আরও জানান, এখনো ঠুটাপাড়া গ্রামের রিসাদ আলী নামে আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
গত সোমবার বিকেলে শিবগঞ্জের ঘাইপাড়া থেকে মনোহরপুর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার এক স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।