পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীতে দুটি বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। সদর উপজেলার কয়েক ব্যক্তি পাবনার জেলেদের নিয়ে মাছ শিকার করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী সদর উপজেলার দাদশী এলাকার ছমির মণ্ডল, মজিদ খান, মতি খান, গোপালবাড়ির আজিবর সরদার ও পাবনার সুজানগরের সঞ্জীব হালদার বেড়াগুলো দেন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীতে দুটি বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। সদর উপজেলার কয়েক ব্যক্তি পাবনার জেলেদের নিয়ে মাছ শিকার করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী সদর উপজেলার দাদশী এলাকার ছমির মণ্ডল, মজিদ খান, মতি খান, গোপালবাড়ির আজিবর সরদার ও পাবনার সুজানগরের সঞ্জীব হালদার বেড়াগুলো দেন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীতে দুটি বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। সদর উপজেলার কয়েক ব্যক্তি পাবনার জেলেদের নিয়ে মাছ শিকার করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী সদর উপজেলার দাদশী এলাকার ছমির মণ্ডল, মজিদ খান, মতি খান, গোপালবাড়ির আজিবর সরদার ও পাবনার সুজানগরের সঞ্জিব হালদার বেড়াগুলো দেন।
উপজেলাধীন দেবগ্রাম ইউনিয়নের সাজাপুর এলাকার শেষ সীমানায় তীরের কাছে পদ্মা নদীতে ছোট্ট একটি বেড়া এবং বালুর চর পার হয়ে মূল পদ্মায় আরেকটি ৮০০ মিটার দীর্ঘ বাঁশের বেড়া দিয়ে জাল পাতা হয়েছে। সুতি ও গুটিসহ বিভিন্ন জাল পাতা হয়েছে। এখানে এ ধরনের আটটি জাল দেখা যায়।
এসব ফাঁদে ইলিশ, পাঙাশ, রুইসহ বিভিন্ন মাছ আটকা পড়ছে। সুতি ও স্থানীয় (গরজালা হিসেবে পরিচিত) জালের ছিদ্র তুলনামূলক ঘন থাকায় অনেক ছোট মাছও তাতে আটকা পড়ছে।
সরেজমিনে দেখা যায়, তীরের কাছে নদীতে ছোট্ট বেড়ার কাছে একজন জেলে নৌকা নিয়ে অপেক্ষা করছেন।
আলাপকালে তিনি নিজেকে দাদশীর আরশাদ মণ্ডল দাবি করে দূরে অপেক্ষমাণ কয়েকটি নৌকা দেখিয়ে বলেন, তাঁরাই বাঁশের বেড়া দিয়েছেন। এরপর প্রায় ৩০ মিনিট পায়ে হেঁটে বালুর চর পাড়ি দিয়ে মূল পদ্মায় দেখা যায়, বিশাল আকারের বাঁশের বেড়া। পাশে নৌকা চলাচলের জন্য সামান্য ফাঁকা রাখা হয়েছে।
স্থানীয় কয়েকজন জেলে জানান, বেড়ায় অন্তত ৫০০ বাঁশ ব্যবহার করা হয়েছে। এতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। প্রায় তিন মাস ধরে মাছ শিকার করা হচ্ছে।
নদী পাড়ে নৌকায় বসে ছিলেন গোপালবাড়ির আজিবর সরদার। বেড়া দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি মাছের ব্যবসা করি, তাই প্রতিদিন এখানে আসি।’ কারা বাঁশের বেড়া দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, মজিদ খান, মতি খান, সঞ্জীব হালদারসহ চার-পাঁচজন মিলে বেড়া দিয়েছেন।
মাছ পাওয়া যাচ্ছে কেমন জানতে চাইলে আজিবর সরদার বলেন, ‘বর্তমানে মাছ নেই বললেই চলে। দিনে দু-একটি ছোট ইলিশ ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। ভাটিতে থাকার সময় কিছু মাছ পাওয়া যেত। কিন্তু সেখানে দুবার দুটি বেড়া মৎস্য বিভাগের লোকজন কেটে দেওয়ায় সরে এসেছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় বলেন, নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া বা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার আইনত দণ্ডনীয়। সাজাপুর এলাকায় বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার বিষয়টি কিছুদিন আগে তিনি দেখেছেন। কিছু সমস্যার কারণে সময়মতো যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। খুব শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।