পদ্মার চরে যৌথ অভিযানে তিনজন গ্রেপ্তার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পদ্মার চরে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার ও দুজনকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুটি চরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অভিযান চালানো হয় চরখিদিরপুর ও চর মাঝাড়দিয়ারে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বিছিন্ন এই দুই চরে গোপন কোনো জঙ্গি আস্তানা থাকতে পারে। এমন সন্দেহ থেকে অভিযান চালিয়ে চরখিদিরপুর থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি খোকন (২৩) ও ইমন আলী (২৯) এবং সন্দেহভাজন ব্যক্তি নজরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে নাহিম (২৮) ও আলাউদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।