পপি চাষের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপি চাষের অভিযোগে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট সোনারপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার মোকছেদুল আলম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ১ শতাংশ জমিতে চাষ করা পপিগাছগুলো ধ্বংস করা হয়েছে। থানা হেফাজতে মোকছেদুল দাবি করেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য সফিউল আলমের জমি বর্গা নিয়ে তিনি আলুচাষ করেন। সফিউলই তাঁকে কিছু বীজ দিয়ে বলেন, আলুখেতের ফাঁকে এটার চাষ করলে লাভ বেশি হবে। পপি থেকে যে মাদকদ্রব্য তৈরি হয়, তা তিনি জানতেন না।