পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বৈঠকস্থলের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেছেন, উপজেলার সরদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সন্ধ্যায় বৈঠক চলছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁর গাড়িটি কলেজের মাঠে রাখা ছিল। মাঠে পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অপেক্ষা করছিলেন।

ওসি বলেন, সোয়া সাতটার দিকে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এর মধ্যে দ্বিতীয় ককটেলটি তাঁর (ওসি আলমগীর হোসেন) পায়ের খুব কাছে বিস্ফোরিত হয়। তবে তাঁর শরীরে কোনো স্প্লিন্টার লাগেনি। তিনি বলেন, ভীতি তৈরি করতে কেউ এটি করতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী প্রথম আলোকে বলেন, ওই এলাকা জামায়াত বিএনপির আখড়া ছিল। তারা করে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।