পরশুরামে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে গত বুধবার রাতে মো. রহিম উল্যাহ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. রহিম উল্যাহ উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর (চন্দনা) ওয়ার্ডের সদস্য। তিনি পরশুরাম উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর ইউপি নির্বাচনে পুলিশ সদস্য সাইফুল ইসলাম অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন—এমন অভিযোগে রহিম উল্যাহ তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় সাইফুলের ভাই ওহিদুল ইসলাম পরশুরাম থানায় মামলা করেন।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, রহিম উল্যাহকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।