পরিকল্পনায় গাড়িচালক, সহযোগিতায় গৃহকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজার থানার ওসি এস এম নুরুল হুদা বলেন, প্রথমে গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গাড়িচালকের পরামর্শে তিনি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশান। এ জন্য তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন গাড়িচালক।

ঘটনার শিকার চিকিৎসক আবু ইউসুফ চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর বাসা নগরের আমিরবাগ আবাসিক এলাকায়। ২৮ সেপ্টেম্বর সকালে গৃহকর্মী মুন্নী আক্তারের বানানো খাবার খেয়ে তিনি ও তাঁর স্ত্রী ফাতেমা রোকেয়া অচেতন হয়ে পড়েন। এরপর বাসা থেকে দুটি মুঠোফোন নিয়ে গৃহকর্মী পালিয়ে যান। চাবি খুঁজে না পাওয়ায় বাসার অন্য মালামাল নিতে পারেননি। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।