পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত শুক্রবার দুপুরে পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। ওই তরুণের নাম দীপু দাস (১৭)। সে শহরের গোয়ালচামট মহলার বেতুয়াবাড়ি সড়কের মৃত দিলীপ কুমার দাসের ছেলে এবং শহরের সরকারি তিতুমীর বাজারসংলগ্ন আরকেডিএ মার্কেটে সিম্ফনি দেশ লিংক নামের একটি দোকান ভাড়া নিয়ে মুঠোফোন সার্ভিসিংয়ের কাজ করত। গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দোকান থেকে বের হয়ে সে নিখোঁজ ছিল। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি জিডি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের খবর জানা যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দীপুকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।