পরিচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে জামালপুর শহরের শুভেচ্ছা কোচিং সেন্টারের পরিচালক প্রকাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের বকুলতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই পাঁচ ছাত্র বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কোচিং সেন্টারে যায়। কয়েকটি ক্লাস করার পর তারা পাশের ছাত্রীদের কক্ষের একটি জানালা খুলে দেয়। এই অপরাধে কোচিংয়ের পরিচালক প্রকাশ চন্দ্র গাছের ডাল দিয়ে প্রথমে মাইনুল ইসলাম ও পরে আরও চারজনকে পিটুনি দেন। জামালপুর প্রতিনিধি|