পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকায় রেলওয়ের পুকুর থেকে গত সোমবার উদ্ধার হওয়া লাশটির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আয়নাল হক (১৬)। সে নারায়ণগঞ্জ নগরের আমলাপাড়া এলাকার পারভেজ মিয়ার ভাড়াটে আবু বক্কর মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাল জামাল গ্রামে। গতকাল মঙ্গলবার মা আনোয়ারা বেগম ও ভাই রানা তার লাশ শনাক্ত করেন। গত শনিবার সে নিখোঁজ হয়। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, খুনিরা তাকে অপহরণ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে।