পরিচয় মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর-দেওয়ানবাগ সড়কে পরিত্যক্ত লাগেজ থেকে উদ্ধার হওয়া জবাই করা লাশের পরিচয় জানা যায়নি। বন্দর থানার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভবিষ্যতে পরিচয় শনাক্ত করার জন্য লাশের ছবি তুলে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার ভোরে বন্দরের হরিপুর-দেওয়ানবাগ সড়কের পাশে পরিত্যক্ত একটি লাগেজ থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।