পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সুটকেসে পাওয়া শিশুর লাশের পরিচয় মেলেনি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে পড়ে আছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানায়, গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত শিশুটিকে শনাক্ত করতে কেউ মর্গে যায়নি। গতকাল তার লাশের ময়নাতদন্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার আগে শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছিল।
লাশ উদ্ধারের ঘটনায় গত মঙ্গলবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার অপারেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, অন্যত্র খুন করে শিশুটিকে সুটকেসে ভরে ফেলে গেছে খুনিরা।
সুটকেসে শিশুর লাশ, শরীরে ছ্যাঁকা, জখমঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) হাসান আরাফাত প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের একটি দল শিশুটির ছবি তুলেছে। রাজধানীর বিভিন্ন থানায় শিশুর লাশ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। ডিবি ও থানার পুলিশ মিলে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে।
শাহবাগ থানার পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ-সংলগ্ন নার্সিং কলেজের পাশের সড়ক থেকে ওই সুটকেসটি উদ্ধার করা হয়। কালো রঙের সুটকেসটি লম্বায় ৩০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। এর ভেতরে দুই পা ভাঁজ করে বিছানার চাদর দিয়ে ঢাকা ছিল লাশটি। শিশুটির পরনে হাফ প্যান্ট ও গোলাপি রঙের অর্ধহাতা গেঞ্জি ছিল। গায়ের রং শ্যামলা। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।