পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিমানবন্দর থানা এলাকার একটি বাড়ির পুকুরের মাটি খনন করার সময় গতকাল দুপুরে পরিত্যক্ত অবস্থায় চারটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেন, হিলসাইড অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসন কোম্পানি এলাকার বাড়ির পুকুর থেকে মাটি তোলার সময় শ্রমিকেরা পাশাপাশি চারটি মর্টার শেল দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে সেগুলো উদ্ধার করে থানায় এনে রাখা হয়। চারটি মর্টার শেলই মরচে পড়া। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এগুলো ছোড়া হয়েছিল।