পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন কবরস্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। র্যাব-১১-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে। পরে র্যাব সদস্যরা পুরো কবরস্থানের আশপাশের এলাকাতেও তল্লাশি চালান।