পরিত্যক্ত ঘরে মিলল তিন লাখ ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলো বলেন, আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। ওই ঘরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি তিন লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে ওই ঘরে কাউকে পাওয়া যায়নি। এসব ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি টাকা।