পরিত্যক্ত পাঁচটি বন্দুক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাতে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার বাটামনি খালের পাড় এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কয়েকজন ডাকাত বসতবাড়ি ও মৎস্য প্রকল্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে খালের পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পাঁচটি অস্ত্র ফেলে পালিয়ে যায়।