পরিত্যক্ত বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি রুপা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে সাড়ে ১৩ কেজি রুপা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার সকাল আটটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ তলুইগাছার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব রুপা উদ্ধার করা হয়।


বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, রুপাগুলো ভারত থেকে নিয়ে এসে পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল চোরাকারবারিরা—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এসব রুপা উদ্ধার করা হয়। আটটি প্যাকেটে রাখা এসব রুপার ওজন সাড়ে ১৩ কেজি।