পরিত্যক্ত ব্যাগে সোনার ১০টি বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে সোনাগুলো রাখা ছিল।

গতকাল বুধবার এই সোনা উদ্ধারের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থলবন্দরের পানামা এক নম্বর গেটের কাছ থেকে ওই সোনা উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। এর বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।