প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের দায়ে প্রান্তিক পরিবহনের ব্যবস্থাপক মো. সোহাগকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের বিআরটিসি বাস কাউন্টার এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত তিন শ টাকার বিপরীতে পাঁচ শ টাকা করে ভাড়া আদায় করছিলেন মো. সোহাগ। এ জন্য তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।