পরিবারের চার সদস্যকে কুপিয়ে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়ায় গতকাল সোমবার ভোরে সশস্ত্র একদল ডাকাত বাড়ির চার সদস্যকে কুপিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, তাঁর দুই ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও মিলন চন্দ্র বিশ্বাস এবং স্ত্রী লক্ষ্মী রানী। আহতদের মধ্যে লক্ষ্মী রানীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা গোপাল চন্দ্র জানান, গতকাল ভোরে ৮–১০ জন সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে। এ সময় দুই ছেলে, স্ত্রী ও তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, সোনার গয়না, মুঠোফোনসহ আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে তাঁদের হাসপাতালে ভর্তি করে।