পরিবেশ দূষণের দায়ে তিন কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে তিনটি কারখানাকে ৫০ লাখ ৩২ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান ওই তিন কারখানার মালিকের প্রতিনিধিকে তলব করে শুনানি শেষে এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে নারায়ণগঞ্জের থ্রি-স্টার ডাইং (থ্রি-স্টার ফেব্রিকস (প্রাইভেট) লি.)-কে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা, আল বারাকা ওয়াশিং (আল ফজল ওয়াশিং)-কে ২ লাখ ৫৬ হাজার এবং অনি ডাইং অ্যান্ড ইউসুফ আলী টেক্সটাইল-কে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কারখানায় পরিদর্শন করেন। পরে, অনিয়ম ও দূষণের দায়ে এ তিনটি কারখানাকে জরিমানা করা হয়। কারখানাগুলোকে ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি অতি দ্রুত ইটিপি নির্মাণের নির্দেশ দেন।