পরীক্ষা ভণ্ডুল করল ছাত্রলীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সরকারি সিটি কলেজে বার্ষিক পরীক্ষায় অসদাচরণের অভিযোগে এক শিক্ষার্থীর খাতা কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা পরীক্ষা ভন্ডুল করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বিষয়ের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই ২১৮ নম্বর কক্ষে এক ছাত্রী অসদাচরণ করায় শিক্ষক তার খাতা নিয়ে নেন। ছাত্রলীগের কর্মীরা খাতা ফিরিয়ে দিতে চাপ দিলে বাগ্বিতণ্ডা হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা অন্য সব কক্ষ থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে নিয়ে আসেন।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, পরে বিষয়টি মীমাংসা হয়েছে।