পরীক্ষা হলে মোবাইলে কথা বলায় শিক্ষককে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা কেন্দ্রে মুঠোফোনে কথা বলার অপরাধে আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার উপজেলার নান্দেড়াই কামিল মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে কৃষিশিক্ষা পরীক্ষা চলছিল। দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় কক্ষ পরিদর্শক আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু তালেব কক্ষে মোবাইলে কথা বলছিলেন। এ দৃশ্য দেখে জেলা প্রশাসক তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।