পরীক্ষাপদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল প্রকাশে দেরি ও পরীক্ষাপদ্ধতি পরিবর্তনের ঘোষণা দেওয়ায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা এক শিক্ষকের কক্ষ ভাঙচুর করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থনীতি বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) পরীক্ষা শেষ হওয়ার পর ১১ মাস পেরিয়ে গেছে। কিন্তু আজও তাঁদের ফল প্রকাশ করা হয়নি। ফল প্রকাশ না হলেও ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নয় মাস আগেই স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হয়ে যান। গতকাল সকালে হঠাৎ করেই শিক্ষকেরা ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দেশে ঘোষণা করেন, সেমিস্টার পদ্ধতির পরিবর্তে বছর শেষে একবার চূড়ান্ত পরীক্ষা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এক শিক্ষকের কক্ষের জানালা এবং ফুলের টব ভাঙচুর করেন।
অর্থনীতি বিভাগের িডন হাবিবুর রহমান বলেন, দ্রুত স্নাতকোত্তর পর্ব শেষ করার জন্যই ওই পদ্ধতির কথা বলা হয়েছিল।