পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনার্স (সম্মান) পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে গতকাল বুধবার রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান সরকারের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান। আরও বক্তব্য দেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাপলা রায়, ফাহমিদা আহম্মেদ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী চন্দনা রায়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী লিপি রায় প্রমুখ।

সমাবেশ শেষে অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।