পরীক্ষার্থী অপহৃত, পরে মুক্ত, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গতকাল মঙ্গলবার এক আলিম পরীক্ষার্থীকে পুলিশ পরিচয়ে অপহরণের চার ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট এলাকা থেকে একজনকে আটক করেছে।
ওই শিক্ষার্থীরনাম আবদুল্লাহ আল মামুন (১৯)। তিনি চণ্ডীপুর গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি গতকাল হাদিস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি। আটক হওয়া ব্যক্তির নাম মঈন ফকির (২৫)। তাঁর বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে।