পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গতকাল বৃহস্পতিবার মুঠোফোনের সেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। হালুয়াঘাট মহিলা কলেজকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মফিজুল ইসলাম। সে হালুয়াঘাট শহীদ স্মৃতি আদর্শ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন মফিজুল মুঠোফোন ব্যবহার করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব উদ্দিন আহমেদ কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে মুঠোফোন ব্যবহার করা অবস্থায় দেখতে পান। পরে তাঁর নির্দেশে মফিজুলকে বহিষ্কার করা হয়।