পরীক্ষার্থীকে পিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাকেন্দ্রে আসনে বসাকে কেন্দ্র করে মো. শান্ত (১৫) নামের একজন পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে তার সহপাঠীরা। গতকাল রোববার বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে নবম শ্রেণির বোর্ড পরীক্ষার সময় ওই ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে পরীক্ষা দিয়েছে। শান্ত উপজেলার সিধুলী গ্রামের অখিল চন্দ্র সরকারের ছেলে। গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া হয়নি।