পরীক্ষার্থীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা চার জেএসসি পরীক্ষার্থীকে মারধর করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল কয়েকজন বখাটে। এ সময় চার পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের মারধর করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উপজেলার চরআলগী দরগাবাড়ি বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। ময়মনসিংহ প্রতিনিধি