পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন পুকুর থেকে গত শনিবার সকালে রবিউল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফার ছেলে। সে এবার শহরের কেডি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রবিউলের বাবা জানান, চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছে। সে কারণে রবিউল শহরের এক বন্ধুর বাসায় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। শুক্রবার রাত থেকে রবিউলের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে রবিউলের বাবাকে তার বন্ধুরা ফোন দিয়ে রবিউলের লাশ পাওয়ার বিষয়টি জানায়। নওগাঁ সদর থানার পরিদর্শক শামসুল আলম জানান, সাঁতার না জানায় রবিউল ডুবে গিয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোনো মামলা হয়নি।