পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ গতকাল শনিবার সকালে সীমা রোহীদ (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। সে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের জ্ঞানেন্দ্রনাথ রোহীদের মেয়ে। তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম জানান, সীমা অনুখা পাগলাপীর উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। গত শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে তার বাবা তাকে বকাঝকা করেন। পরে সে অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। লাশ ময়নাতদন্তর জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানায় তার বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।