পর্নো সিডিসহ গ্রেপ্তার ৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পর্নো সিডি বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরের নিউমার্কেট মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন সেলিম উদ্দিন, মো. রনি, জামাল উদ্দিন ও মো. খোকন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাছিব খান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছ থেকে ২ হাজার নকল সিডি, ৫০০টি পর্নো সিডি এবং ৭০টি পর্নো বই পাওয়া গেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।