পর্নোগ্রাফি সিডি বিক্রি, আটক ২
পর্নোগ্রাফি সিডি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রাজশাহীতে দুই যুবককে আটক করেছে র্যা ব। গত শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরের সাহেববাজার মণিচত্বর এলাকার একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নগরের দরিখোরবোনা এলাকার মামুন পারভেজ (২৫) ও নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের জাহিদ হাসান (২৪)। জাহিদ রাজশাহী নগরের গৌরহাঙ্গা এলাকায় ভাড়া থাকেন।
রাজশাহী র্যা বের কোম্পানির অধিনায়ক এ এম আশরাফুল ইসলামের বরাত দিয়ে র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্নোগ্রাফি সিডি সংরক্ষণ ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে তারা মণিচত্বরের ‘মোবাইল ঘর-২’ নামে একটি দোকানে অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় দোকান থেকে মামুন ও জাহিদকে আটক করা হয়। দোকান থেকে জব্দ করা হয় কম্পিউটার সামগ্রী ও মোবাইল ফোনের সিম কার্ড। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।