পর্নোগ্রাফি চক্রের ১৭ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী এলাকায় চলচ্চিত্রে অশ্লীলতা, পাইরেসি ও পর্নোগ্রাফি–বিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-১-এর সদস্যরা তাদের আটক করে।

র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল টঙ্গী এলাকার চম্পাকলি মার্কেটে অভিযান চালায়। সেখান থেকে ১৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাইরেসি ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত ২৭টি মনিটর, ২৭টি সিপিইউ, ৭৩০টি সিডি ক্যাসেট, ৭৫টি কার্ড রিডার, ১৮টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা সিনেমা হলে গোপন ক্যামেরায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ধারণের পর নকল করেন এবং তা বিক্রয় করেন। এ কাজে কোনো কোনো সিনেমা হলের কর্মচারীরা তাদের সহযোগিতা করেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন মিউজিক্যাল স্টুডিও এবং অ্যাডফার্মের কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ রেখে নতুন মিউজিক ভিডিও সংগ্রহ করেন। পরে এগুলোর সঙ্গে অশ্লীল ছবির অংশ সংযোগ করে নতুন করে সিডি তৈরি করে বাজারে ছাড়েন।